তেলের প্রাচুর্য দেখে আগুনের কথা মনে পড়ে।
আগুন হলো দর্শনের গুরুত্বপূর্ণ শাখা
গুরুত্বপূর্ণ আবিষ্কারও বটে! রসায়নবিদেরা জানে আগুনের সুপ্ত প্রতিভা।
যখন প্রসঙ্গ আসে ক্ষুধার, তখন আগুন হয়ে যায় সবচে ভয়ঙ্কর!
তখন মূল্যবোধগুলো বড়জোর লাকড়ি হতে পারে।
তবু আমরা আগুনকে সার্কাসের হাতি ভেবে ভুল করি
যখন প্যান্ডেল পুড়ে পুড়ে হয় ছাই আর কুশীলবরা কেউ মৃত
কেউবা দড় দগ্ধ নেয়া হয় বার্ন ইউনিটে, তখন আমরা আবারও জেনে যাই
আগুন কখনও হাতি নয় সার্কাসের!