শীতল বাতাস আর ঝিরি ঝিরি সুর,
রাখাল বাজায় বাঁশি, আহা ! কী মধুর !
সোনালী ধানের ক্ষেত, মুখে হাসি-গান
এসেছে আবার ফিরে অগ্রহায়ণ।
থাকবে না অভুক্ত, খাবে পেট পুরে
পিঠে, পায়েস, যা খুশি, সারা গ্রাম ঘুরে।
ঘরে ঘরে বিয়ে হবে, ঋণ হবে শোধ
পশু-পাখি সব হবে মোটা-তাজা-মেদ।