তোমার কাছে আসবো ভেবে মন যমুনায়
উথাল পাথাল জাগলো জোয়ার কানায় কানায়
গভীর থেকে গভীরতর অতলতলে
সুখের মোহন সূক্ষ্ম শিখার আগুন জ্বলে
রূপকথার ওই অচিনপুরে হারিয়ে যাবো
যখন তোমায় নিজের করে সবটা পাবো
মুখোমুখি চোখের ভেতর দু’চোখ র’বে
খুব নীরবে মন ইথারে কথা হবে
শান্ত-শীতল শিশির ভেজা নরম ঠোঁটে
উষ্ণ ছোঁয়ায় দেখবে কেমন গোলাপ ফোটে!