ঘুণ ধরেছে এই সমাজে
ন্যায়-নীতিবোধ চূর্ণ
মানুষরূপি জন্তুগুলোর
অন্তরে বিষ পূর্ণ।
ঘুণ ধরেছে বিবেকটাতে
দূর্নীতি তাই শক্ত
দৈত্য-দানব সেই সুযোগে
বাড়ায় তাদের ভক্ত।
ঘুণ ধরেছে ন্যায়-নীতিতে
টলমলে এই রাজ্য
পাচ্ছি না তাই এই সমাজে
নিজ অধিকার ন্যায্য।
ঘুণ ধরেছে মন-মগজে
মিথ্যারা হয় ধন্য
নৈরাজ্যে আজ দেশটা ভাসে
বিবেকহীনদের জন্য।