আমরা কেবল দিনের হিশেব রাখি
সব হিশেবে দিনই মুখ্য
যেমন, চব্বিশ ঘণ্টায় একদিন
সাত দিনে সপ্তাহ
ত্রিশ দিনে মাস
তিনশত পঁয়ষট্টি দিনে বছর।
আমরা কেউ-ই রাতের হিশেব রাখি না
বারো ঘণ্টায় একরাত
বারো ঘণ্টায় একদিন
রাত আর দিন সমানে সমান!
কোথায় চব্বিশ ? তবে কি দুইদিনে একদিন?!
দিন বাদ দিলেও রাত ঠিকই থাকে
রাত বাদ দিলে দিন থাকে না!
পুরুষতান্ত্রিক সমাজে নারী বলতে কেউ-ই নেই
পুরুষই সব
নারী বলতে কিছুই না
নারী মানেই শূন্য!!
রাতও তেমন একটা উপমা
নারীর মতোই মূল্যহীন!