অপবাদের মিছিলে রোদ আর বৃষ্টি দু’জনই ছিলো;
সূর্য নাকি তাদের মুরুব্বি।
কেউ কাউকে মানে না…বৃষ্টির আরেক নাগর অজ্ঞাত
উলঙ্গ আকাশ বৃষ্টির জননী…রোদ গোত্রপরিচয়হীন
অবিশ্বাসী প্রেমিক!
রাজনীতি বোঝে দারুণ…ফেরারি চিন্তক রেফারি হতে চায়;
অসমতল মাঠে কুৎসিত বৃক্ষ বেড়ে ওঠে। কেউ কিছু বলে না…
নীতির শোষণ অবশেষে মার্কিন মুলুকে ট্রাম্পের ট্রাম্প কার্ড
রেস্টহাউজের পাগলা কুকুর সব প্রটোকল ভাঙলে ঘুম ভেঙে
যায় স্টিয়ারিং কমিটির!
জরুরি টুইট বার্তায় কোনো এক রাষ্ট্রচর জানালেন :
‘আমরা এক বিশ্বের নাগরিক’
এভাবেই লেখা হয়- আমার সময়ের ডায়েরি।
ডায়েরি মানে ইতিহাস নয়,- ঘটনার বিবরণ; একে কোনোভাবেই
কার্যকরী সভার বিবরণী ভাবা যাবে না।