প্রতিনিয়ত নিঃশ্বাসের পলে পলে
বিষণ্নতা আমায় ঘিরে রাখে
শূন্যতা আজ আমার বিষম প্রিয়
হাজারা লোকের ভিড়ে
শ্যামল পরিবেশে
সুগন্ধি চূড়া ভেদ করে
শূন্যতাই আমাকে আঁকড়ে ধরে।
মায়া কেবলই মায়া
শূন্যতার মায়ার কাছে সকলেই পরাজিত
বিষণ্নতা ফাঁকা হৃদয় খুঁজে
মধুমাসী ময়ূররা হাতড়িয়ে বেড়ায়
শুধু মৌচাকি ফুলের খুঁজে
না পাওয়ার যন্ত্রণায় বিষন্নতায় ভোগে
বিষণ্নতা শুধু বিজয় পথিক
বিজয়ই পথিকের আগ্রাসনে আমি আজ শ্রান্ত
প্রতিনিয়ত নিঃশ্বাসের পলে পলে-
ঘুম থেকে জাগনা আবার ঘুমের আগে
বিষণ্নতার ভয়াল শূন্যতা আমাকে ঘিরে রাখে।