এক যে ছিল পথশিশু
ছেঁড়া জামা গায়।
থাকতো সে অনাহারে
খাবার কোথায় পায়।
তবুও তার স্বপ্ন ছিল
করবে পড়ালেখা।
তাহলে যে হবে তার
অনেক কিছু শেখা।
পড়া লেখা শিখে সে
অনেক বড় হবে।
দুঃখীজনের করবে সেবা
সবার মাঝেই রবে।
বেশি কিছু চাই না তার
এই করেছে পণ।
লেখাপড়া করবে সে
ভাবে সারাক্ষণ।
এইচ এস সরোয়ারদী
আপন আমার
আপন আমার জন্মভূমি
ছোট্ট নদীর ঢেউ,
মায়ের মতো অতো আপন
হয় না তো আর কেউ।
মিষ্টি লাগে ফিরনি পায়েস
আম কাঁঠাল আর লিচু,
মায়ের মতো এতো মিষ্টি
হয় না তো আর কিছু।