রোদেলা দুপুর নাও, সূর্য ওঠা ভোরও নিতে পারো,
সবুজ চত্বর নাও, চাঁদ ছোঁয়া দোরও নিতে পারো।
মেঘলা আকাশ নেবে তুমি? কদম ফুলের রেণু ঐ,
বালাম চালের গন্ধ আর গরম বালিতে ফোটা খৈ।
নিতে পারো শর্ষের ফুল, নিতে পারো আমলকী বন,
হরীতকী বনের ছায়া কাজলীর অনবদ্য মন।
প্রান্তর নাও, দিগন্ত বি¯তৃত মাঠ, গালিচা সবুজ,
হৃদয় নাও, অনন্ত প্রবাহ নদী, বিশ্বস্ত অবুজ।