মন ভালো নেই আকাশ জুড়ে মেঘের ভেলায় রক্ত
মানুষ এখন মানুষের না অমানুষের ভক্ত
কাশ ফুল নেই নদীর ধারে
লাশ আর লাশ বিলের পারে
কখন জানি নড়ে ওঠে জুলুমশাহীর তখ্ত।
মন ভালো নেই মন খুলে যে আবার কবে হাসবো
মনের সাথে মন মিলিয়ে কবে ভালোবাসব
মগজ দেখি ফাঁকা
অন্য ছবি আঁকা
মুক্ত মনে মায়ের কাছে আবার কবে আসব?