আশ্বিন রাত শেষে, ভোর কড়া নেড়ে
ঘুম থেকে ডেকে দেয় কার্তিকেরে
কার্তিক হাই তোলে ভেঙ্গে আড়মোড়া
ভোর কয়- এখনও কি ঘুমাস তোরা?
অগ্রহায়ণ নামে তোর সঙ্গিটা কই
জেগে দেখ-চারপাশে কত হই চই
অগ্রহায়ণ-সে আর কার্তিক মিলে
সাথী, হয় কচি রোদ রঙ-মিছিলে।
সোনা রঙ শস্যের ডালা নিয়ে হাতে
দু’জন বেরোয় হেসে রাঙা প্রভাতে
ভরে দেয় গোলাঘর চাষাদের মন
নবান্ন সুখে- আঁকে নানা আলাপন।
কুয়াশার মৃদু জাল ছড়িয়ে শেষে-
হেমন্ত রথে আসে বাংলাদেশে।