কেন যে অন্য ক্ষুধা, কেন যেন আটপৌরে দিন
আমাকে আঘাত করে- এ যেন নির্বোধ তরবারি
এ মন শুধুই বিষণ্নতার ট্রেন
একা একা কেঁদে হয় সারা
প্রেম নেই। নিরুক্ত। একা । শুধু বেঁচে থাকা
যে শিশু হৃদয় ছিল অনাবিল, ভাষার বাইরে ছিল জগত যখন
অথচ, শব্দ সূত্রে যত দূরে যাই, ফিরে আসি নিশব্দ প্রত্যাখ্যাতে
একদিন যারা ছিল- আজ আর কেউ কাছে নাই,
অনুপস্থিতির চিহ্নগুলো ডুকরে ওঠে বিয়োগ ব্যথায়
অভিমানী জলোচ্ছ্বাস টেনে আনে কূলপ্লাবি বিস্মরণ শুধু।