আমাকে খুঁজে পেয়েই তোমার জুঁই শুভ্র হাসি
যেনো হিমালয় চূড়ায় এইমাত্র রেখেছো পা
বসন্তের কচি পাতার মতো জেগে উঠেছি
তোমার চোখে মুখে আনন্দের কালবোশেখি।
সবুজ মাঠের মতো পরিপাটি আমাদের মন
আড়ালে কাটলো কেবল একটা শ্রাবণ
চৈত্রের পোড়া সন্ধ্যায় কোকিলের গান
সময় পাল্টালো বেশ, রেশ কাটেনি কি বসন্তের?
তুমি আমি আমাদের দেখা হওয়া মানে বসন্ত
ফুলে ফুলে সাজানো বাগান, পাখিদের কলকাকলি
মৌ পাখিদের গুঞ্জরণ আমাদের ঠোঁটে জষ্ঠিমধু
সরোবরে জোনাকি উৎসবে আমাদের ডুবসাঁতার।
কেউ নেই কোথাও কেউ নেই কেবলি তুমি আমি
গহীন অরণ্যে ডুবে যাবো আমাজনের আদি মানব
গুহাচিত্রে আঁকা হবে আমাদের প্রেমের ইতিহাস
পশু শিকারে কাটবে সময় পাথরে পাথরে আগুন জেলে
বারবিকিউ হবে শিকার হওয়া বন্য পশুর।