শরতের আলসেমি নীলাঞ্জন মেঘে
বিবর্ণ হৃদয় ভেসে বেড়ায় পালকের মতো
কতকাল দেখা হয়নি গোধূলির অস্তরাগের জ্যোৎস্না
মাধবীলতা মণিকাঞ্চন হাজার নক্ষত্রের ঝিকিমিকি।
শূন্যতা ঘিরে থাকে উষ্ণ মন্থন বাতাস
একে একে ঝরে পড়ে শ্বেতপদ্মের পাপড়ি
আঁচলে তুলি প্রেমবিধৌত সৃষ্টি পল্লব মঞ্জরী
একটু একটু করে আঁধার সরিয়ে স্বপ্ন মালা গাঁথি।
কত সবুজ কত নীরবতা নিঃসঙ্গ জোনাক আলো
জল স্থল বাতাসের বুদবুদ বলে যায়
পৃথিবীর তট ছেড়ে এসো ঐন্দ্রজালিকে ঘর বাঁধি
জীবন লড়াইয়ে আমরাই ইভ ও আদম।