রোদ্দুর- আমার সাথে হাঁটো বহুদূর
পথের নেই সীমা, আমার নেই থামা
সামনে খোলা মাঠ, যেন পড়ে আছি শুকনা কাঠ
পেছনে টানে স্মৃতির ছায়া, নিয়ম ভাঙ্গে না তবু মায়া!
বাতাসগুলো যখন ডানা ঝাপটায়, শুষ্ক ঠোঁট কি করে দাঁড়ায়!
খাঁচায় আটকে পড়ে হাড়-গোড়, যে পথ ফুরিয়েছে সে দৌড়!
উড়ছে রঙহীন প্রজাপতি, থেমে যায় নেই তার গতি
জানালার শার্শিতে জমা অবহেলা, স্বপ্নের ভূমিতে ভেসে যায় বেলা…
জোনাকি আলোয় চলছে ট্রেন, অবুঝ চুমুতে খোলে না ব্রেন
অন্ধকার হাতে দাঁড়িয়ে থাকে ঘড়ির কাঁটা, অঙ্কুরোদগমের পথ সাঁটা
পথের ধারে সারি সারি নির্জন বৃক্ষ, পাখায় বসন্ত তবু ফুলেরা অদক্ষ
কবিয়াল ঠাট খাতার কাছে, এখানে শুধু গন্ধহীন ঠোঁট পড়ে আছে…