
ইচ্ছে ডানা দিচ্ছে হানা
স্বপ্ন বোনা নীলে
মেঘ বলল আড্ডা হবে
ভাসব সবাই মিলে।
যাচ্ছি ভেসে জাদুর দেশে
চলছে বোঝা-পড়া
রোদ বলল গল্প হবে
চাঁদ বলল ছড়া
ঝিলমিলানো নীল পরীরা
খুলল কথার ঘড়া।
ইচ্ছে ডানা সাঁতার কাটে
চাঁদের মাঠে জাদুর হাটে
চরকা কাটে বুড়ি
মন আকাশে ডিগবাজি খায়
বোঁ-কাট্টা ঘুড়ি।